
নওগাঁ মহাদেবপুর থেকে স্টাফ রিপোর্টার জিএম সারোয়ার:
নওগাঁর বদলগাছি উপজেলার ১নং ইউনিয়নে বিএনপির উদ্যোগে যোগদান অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছি) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ফজলে হুদা বাবুল।অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নেতাকর্মীরা বিএনপির রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, বিএনপি সবসময়ই সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি বদলগাছি–মহাদেবপুর এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অসংখ্য সমর্থক উপস্থিত ছিলেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
উল্লেখ্য, নওগাঁ–৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফজলে হুদা বাবুল নিয়মিতভাবে তৃণমূল পর্যায়ে গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করে চলেছেন।
