
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল নির্বাচনের আগে ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এলাকার অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি দিন-রাত পরিশ্রম করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়দের মতে, গ্রামীণ সড়ক উন্নয়ন, নতুন রাস্তা নির্মাণ ও পুরোনো রাস্তার সংস্কার কার্যক্রমের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থা দিন দিন উন্নত হচ্ছে।
সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেছেন, জনগণের দেওয়া দায়িত্ব ও আস্থার প্রতিদান দিতে তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন। তিনি আশা প্রকাশ করেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে মহাদেবপুর ও বদলগাছী উপজেলার কোনো গুরুত্বপূর্ণ রাস্তা আর কাঁচা থাকবে না।
এলাকাবাসীর প্রত্যাশা, উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে নওগাঁ-৩ আসন আরও আধুনিক ও সমৃদ্ধ জনপদে পরিণত হবে।
