

মশিউর মিঠু, নওগাঁ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন) উপলক্ষে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল জনগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) তিনি বলেন, আজ জাতীয় সংসদে দেশের বাজেট পেশ করবেন মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট অধিবেশন দেশের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, “আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। আমি যেন আমার এলাকার মানুষের স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে সফলভাবে কাজ করতে পারি। জনগণের কল্যাণ এবং এলাকার সার্বিক উন্নয়নে আমি সবসময় আন্তরিকভাবে দায়িত্ব পালন করে যাব।”
তিনি আরও বলেন, জনগণের দেওয়া আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তিনি সংসদে এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরতে কাজ করে যাচ্ছেন।
এদিকে বাজেট অধিবেশনকে ঘিরে নওগাঁ-৩ আসনের সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তারা আশা করছেন, নতুন বাজেটে এলাকার অবকাঠামো উন্নয়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে আরও ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬।
