
রাজশাহীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনি সুরক্ষা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং প্রতিকার বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর নানকিং দরবার হল, সিএন্ডবি মোড়ে আয়োজিত এ সভায় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী ও বিচার বিভাগের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান মিনু। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট মোঃ শরিফুল হক মিলন এবং মোঃ ফজলে হুদা বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ. ন. ম. বজলুর রশিদ, এম মাহমুদুর রহমান, মোঃ ফয়জুল কবির এবং শারমিন আক্তার।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুদীপ্ত দাস। তিনি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শাহজাহান। বক্তারা নারী ও শিশু নির্যাতনমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেন।
সভায় অংশগ্রহণকারীরা নারী ও শিশুদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
