
নওগাঁ মহাদেবপুর থেকে স্টাফ রিপোর্টার জিএম সারোয়ার:
নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগা ইউনিয়নে দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু,
সেকেন্দার আলী,
হাজী আক্কাস,
হারুনুর রশিদ রাজু,
ইমরুল কায়েস সাজু,
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মশিউর মিঠুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।দোয়া মাহফিলে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
