
নওগাঁর মহাদেবপুর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়ের কার্যালয় পরিদর্শনে আসেন সম্মানিত বিভাগীয় কমিশনার ও নওগাঁ জেলার মাননীয় জেলা প্রশাসক (ডিসি) মহোদয়।
পরিদর্শনকালে তাঁরা মহাদেবপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম ঘুরে দেখেন। ইউএনও মহোদয়ের নেতৃত্বে পরিচালিত প্রশাসনিক সেবা, উন্নয়নমূলক কাজ ও জনবান্ধব কার্যক্রম দেখে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করেন এবং আনন্দিত হন।
এ সময় তাঁরা বলেন, মহাদেবপুর উপজেলা প্রশাসন দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবা প্রদান করছে, যা প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত
