নওগাঁ জেলার মিঠাপুর ইউনিয়নের ইসমাইলপুরে সোনার বাংলা সংসদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব ফজলে হুদা বাবুল (Fazley Houda Babul)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। বিএনপি সবসময়ই ক্রীড়া ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় বিশ্বাস করে।
তিনি আরও বলেন, আগামীর প্রজন্মকে একটি সুন্দর ও সুস্থ সমাজ উপহার দিতে হলে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখতে তিনি আয়োজকদের প্রতি আহ্বান জানান।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ক্রীড়াপ্রেমী দর্শক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নওগাঁ–৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলে হুদা বাবুল নিয়মিত সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে চলেছেন। 
