
শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) ও বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব ফজলে হুদা বাবুল।
এ সময় তিনি মহান আল্লাহর দরবারে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করেন। জিয়ারত শেষে ফজলে হুদা বাবুল বলেন, শহীদ জিয়ার আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামই বিএনপির রাজনীতির মূল প্রেরণা।
এই আদর্শকে বুকে ধারণ করে তিনি নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছী) এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যেতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জিয়ারতকালে তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা সবাই মিলেও শহীদ জিয়ার আত্মত্যাগ ও দেশনেত্রীর অবদানের কথা স্মরণ করে দোয়া করেন।
উল্লেখ্য, নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে জনাব ফজলে হুদা বাবুল ইতোমধ্যে মাঠপর্যায়ে গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছেন।
