
নওগাঁর মহাদেবপুর জি,এম সারোয়ার: শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বিকেলে মহাদেবপুরের ডাকবাংলো মাঠে বালক ও বালিকা পর্যায়ের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ৪৮ নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং সহমর্মিতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, প্রাথমিক স্তর থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারলে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে।
উদ্বোধনের পরপরই অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। টুর্নামেন্টকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আয়োজকরা জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধারাবাহিকভাবে খেলাগুলো অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে সমাপনী অনুষ্ঠানে।
