
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চান্দাশ এলাকায় চান্দাশ মুক্ত হার যৌথ ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল।
এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবকসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
📌 উল্লেখ্য, এমন আয়োজন স্থানীয় তরুণদের মাঝে দেশপ্রেম, ঐক্য ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে।
