
নওগাঁ প্রতিনিধি জি এম সারোয়ার: নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় সংঘটিত আলোচিত ও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ৪৮/নওগাঁ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
দুর্ঘটনার খবর পেয়ে তিনি শোকসন্তপ্ত পরিবারের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, তাঁদের খোঁজখবর নেন এবং সান্ত্বনা প্রদান করেন। এ সময় তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের আহ্বান জানান।
সংসদ সদস্য বলেন, “এটি একটি অপূরণীয় ক্ষতি। এমন শোক কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবে দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।”
তিনি ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। তাঁর এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয়রা জানান, এমন কঠিন সময়ে জনপ্রতিনিধির উপস্থিতি ও সহানুভূতি শোকাহত পরিবারের জন্য বড় সান্ত্বনা হয়ে এসেছে।
মহাদেবপুরবাসী এ মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
