

নওগাঁ মহাদেবপুর থেকে জি এম সারোয়ার: নওগাঁর মহাদেবপুরে আলেম-ওলামা ও এতিম শিশুদের সম্মানে এক আন্তরিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলের আয়োজন করেন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট আলেম-ওলামা এবং এতিম শিশুরা উপস্থিত ছিলেন। পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই রমজানের প্রকৃত শিক্ষা।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। এতিম শিশুদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয় এবং তাদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, “রমজান মাস আমাদের ধৈর্য, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। আলেম-ওলামা ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সমাজের প্রতিটি স্তরের মানুষকে নিয়ে উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল সাত্তার নুনু, বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, সুলতান মামুনুর রশিদ মামুন, বারবার নির্বাচিত হাতুর ইউপি চেয়ারম্যান এনামুল হক সহ অসংখ্য নেতা কর্মী
মাহফিলটি ছিল সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত, যা উপস্থিত সবার হৃদয়ে গভীর ছাপ ফেলে।
