
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি জি এম সারোয়ার:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে স্থানীয় নেতাকর্মী, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮/নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদল, নওগাঁ’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম রওশন-উল ইসলাম রওশন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলে হুদা বাবুল বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
প্রধান বক্তা রওশন-উল ইসলাম রওশন বলেন, যুবসমাজই দেশ গঠনের মূল শক্তি। তিনি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। মাহফিলটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন
