
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: দীর্ঘ এক বছর দশ মাস কর্মকাল শেষে নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে বিদায় নিলেন তহশিলদার মৌদুদুর রহমান কল্লোল। বিদায়বেলায় তিনি সহকর্মী, কর্মকর্তা-কর্মচারী এবং মহাদেবপুরবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করে এক আবেগঘন বক্তব্য প্রদান করেন।
বিদায়ী বক্তব্যে তিনি বলেন, “আমার প্রিয় কর্মস্থল মহাদেবপুর, প্রিয় সহকারী কমিশনার (ভূমি) মহোদয় এবং প্রিয় সহকর্মীদের কখনোই ভুলতে পারবো না। মহাদেবপুর রাজস্ব প্রশাসনের স্মৃতি হৃদয়ের মনিকোঠায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। চাকরি জীবনের শ্রেষ্ঠ সময় আমি এখানেই কাটিয়েছি।”
তিনি আরও বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং সকল সহকর্মীর কাছ থেকে যে ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান পেয়েছেন, তা তাঁর কর্মজীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। চাকরির নিয়ম অনুযায়ী নতুন কর্মস্থলে যোগদানের প্রাক্কালে বিদায় মুহূর্তে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
মৌদুদুর রহমান কল্লোল বিশেষভাবে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর আন্তরিক সহযোগিতা, মূল্যবান দিকনির্দেশনা ও মানবিক আচরণ আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
সহকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কর্মজীবনে অনিচ্ছাকৃতভাবে কারও মনে কষ্ট দিয়ে থাকলে সবাই যেন তাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন। একই সঙ্গে তিনি নিজের ও পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন এবং নতুন কর্মস্থলে সুনামের সঙ্গে দায়িত্ব পালনের জন্য আশীর্বাদ প্রার্থনা করেন।
বিদায়ের এই আবেগঘন মুহূর্তে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা ও মানবিক গুণাবলীর ভূয়সী প্রশংসা করেন। কর্মস্থল পরিবর্তন হলেও মহাদেবপুরের প্রতি তাঁর ভালোবাসা, আন্তরিকতা ও স্মৃতি আজীবন অম্লান থাকবে বলে তিনি উল্লেখ করেন।
সবশেষে তিনি সকলের প্রতি আন্তরিক শুভকামনা জানিয়ে বলেন, “ভালো থাকুক মহাদেবপুর। সিএনএন এর টেলিভিশনে চেয়ারম্যান হয়ে একটি কথা না বললেই নয় সেটা আপনার এই শূন্যতা কোনদিন পূরণ হবে না আল্লাহ হাফেজ।”
