
নওগাঁ মহাদেবপুর থেকে জি এম সারোয়ার: ফজলে হুদা বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
২২ ফেব্রুয়ারি ২০২৬ ইং, রবিবার, বেলা ৩ ঘটিকায় মহাদেবপুর উপজেলার জাহাঙ্গীরপুর মডেল হাই স্কুল মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদলের নেতাকর্মী দের মধ্যে সুলতান মামুনুর রশিদ মামুন সাবেক উপজেলার চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু জাহাঙ্গীর আলম হাজী আক্কাস , সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জনাব শফিউল আলম শফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কৃষকদলের আহ্বায়ক জনাব মমিনুল ইসলাম চঞ্চল এবং সদস্য সচিব জনাব এ.টি.এম ফিরোজ দুলু। এছাড়াও যুগ্ম আহ্বায়ক জনাব এস.এম সাহিদুজ্জামান সোহান গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ রাজু। সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জনাব মেহেদী হাসান ইথার ও জনাব আপেল মাহমুদ পল্টু।
প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, ত্যাগ ও সংযমের মাস। তিনি কৃষক সমাজের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দেশের কৃষি ও কৃষকের কল্যাণে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
📌 আয়োজনে: জাতীয়তাবাদী কৃষক দল, উপজেলা মহাদেবপুর, নওগাঁ।
