
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: ফজলে হুদা বাবুল ৪৮ নওগাঁ-৩ (বদলগাছি-মহাদেবপুর) আসনের সদ্য নির্বাচিত সম্মানিত মাননীয় সংসদ সদস্য, মহাদেবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মহোদয়ের পক্ষে নির্বাহী প্রকৌশলী মোঃ বদরুদ্দোজা এবং উপজেলা প্রকৌশলী সৈকত দাশ ও সহকারী প্রকৌশলী রাজিব হোসেন উপস্থিত থেকে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সভায় বক্তারা বলেন, মাননীয় এমপির নেতৃত্বে বদলগাছি-মহাদেবপুর আসনে অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ সড়ক নির্মাণ, ব্রিজ-কালভার্ট ও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে নতুন গতি আসবে।
সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ ফজলে হুদা এমপি মহোদয় সকলের সহযোগিতা কামনা করে বলেন, “জনগণের প্রত্যাশা পূরণই আমার প্রধান লক্ষ্য। সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ অঞ্চলকে উন্নয়নের মডেলে পরিণত করবো, ইনশাআল্লাহ।”
