
নওগার মহাদেপুর থেকে মশিউর মিঠু : নওগাঁর মহাদেবপুর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আরিফুজ্জামান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে আসে। এই শিক্ষা ধারণ করে সবাইকে একসাথে মিলেমিশে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে।
স্বল্প সময়ের মধ্যেই তাঁর সততা, নিষ্ঠা ও জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি মহাদেবপুর উপজেলার মানুষের কাছে একজন প্রিয় কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। এর আগে কোন নির্বাহী কর্মকর্তা এইরকম সুনাম অর্জন করতে পারেনি তিনি একমাত্র ব্যক্তি হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে মহাদেবপুর উপজেলায় সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনার জন্য তিনি ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান।
🌙 ঈদ মোবারক 🌙
