

নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল এমপি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
ঈদের আনন্দকে ভাগাভাগি করতে তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে এক উষ্ণ পূর্ণমিলন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় তিনি সকলের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন।
তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের ত্যাগ, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই শিক্ষা ধারণ করে সবাইকে একসাথে কাজ করতে হবে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করেন সবাই।
