![]()
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব এনামুল হক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের এক মহান শিক্ষা নিয়ে আসে। এই ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই নিহিত রয়েছে প্রকৃত সুখ।
চেয়ারম্যান এনামুল হক আরও বলেন, সমাজের সকল স্তরের মানুষকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, উন্নত ও মানবিক সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
এ সময় তিনি বিশেষভাবে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান, যাতে ঈদের আনন্দ সবার ঘরে সমানভাবে পৌঁছে যায়।
🌙 ঈদ মোবারক 🌙
