
নওগাঁ প্রতিনিধি জিএম সারোয়ার: ৪৮ নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছি) আসনের অভিভাবক, আগামী দিনের নেতৃত্ব ও দুঃসময়ের কান্ডারী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী জননেতা জনাব ফজলে হুদা বাবুল। গরিব-দুঃখী মানুষের প্রকৃত বন্ধু হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন।
স্থানীয়দের মতে, জনাব ফজলে হুদা বাবুল আগামী দিনে গরিব-দুঃখী মানুষ, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সর্বস্তরের সাধারণ জনগণের পাশে থেকে কাজ করবেন। মানুষের কষ্ট তিনি হৃদয় দিয়ে বোঝেন—কারণ তিনি নিজেই একজন গরিব ঘরের সন্তান। তাই সাধারণ মানুষের জীবনযাত্রা, সমস্যা ও সম্ভাবনার সঙ্গে তার রয়েছে গভীর সংযোগ।
শিক্ষাজীবনে তিনি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং সেখান থেকেই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। পড়াশোনার পাশাপাশি তিনি বিভিন্ন বড় প্রতিষ্ঠানে চাকরি করে কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। তাঁর বাবা একজন বীর মুক্তিযোদ্ধা—মুক্তিযুদ্ধের সেই চেতনা ও আদর্শ বুকে ধারণ করেই তিনি আজ রাজনীতির মাঠে জনগণের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা রেখে চলেছেন।
দলীয় পরিচয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এবং বদলগাছি উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি নওগাঁ–৩ আসনের মানুষের কাছে অভিভাবক, আশ্রয়স্থল ও ভরসার নাম।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান যোগ্য মানুষকে যোগ্য জায়গায় মনোনয়ন দিয়েছেন—এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জনাব ফজলে হুদা বাবুল তারই উজ্জ্বল প্রমাণ। এলাকাবাসী দৃঢ়ভাবে বিশ্বাস করেন, নির্বাচিত হলে তিনি নিয়মিত জনগণের খোঁজ-খবর রাখবেন এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করবেন।
ইনশাআল্লাহ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে
📅 ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি
সারাদিন ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ধানের শীষ—
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতীক,
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের প্রতীক।
