
নওগাঁ প্রতিনিধি জিএম সারোয়ার : নওগাঁর বদলগাছী উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জননেতা ফজলে হুদা বাবুল।
মতবিনিময় সভায় ফজলে হুদা বাবুল মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অতুলনীয় আত্মত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের রক্ত ও ত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। তাঁদের সম্মান রক্ষা করা আমাদের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।
তিনি আরও বলেন, আগামী দিনে মুক্তিযোদ্ধাদের কল্যাণে সবসময় পাশে থাকার অঙ্গীকার করেন এবং তাঁদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন।
সভা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধাগণসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন
