
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: নওগাঁ জেলার রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত ও আস্থার নাম ফজলে হুদা বাবুল। দীর্ঘ রাজনৈতিক পথচলা, ছাত্রজীবনের মেধা, সাংগঠনিক দক্ষতা এবং জনমানুষের প্রতি ভালোবাসা দিয়ে তিনি আজ নওগাঁবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে গড়ে ওঠা এক তুখোর মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন তিনি। ছাত্রজীবন থেকেই নেতৃত্ব, যুক্তি ও সাংগঠনিক দক্ষতায় ছিলেন অনন্য। তিনি ছিলেন জসিম উদ্দিন হল ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, যা তাঁর বুদ্ধিবৃত্তিক নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আজও স্মরণীয়।
বর্তমানে তিনি বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। রাজনীতির মাঠে তাঁর ত্যাগ, নেতৃত্ব এবং সাধারণ মানুষের পাশে থাকার মানসিকতা তাঁকে করে তুলেছে নওগাঁ জেলার একটি শক্তিশালী ব্র্যান্ড।
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের সাধারণ মানুষের দাবি— এমন একজন দক্ষ, শিক্ষিত, অভিজ্ঞ ও জনবান্ধব নেতাকে জাতীয় পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হোক। এলাকাবাসীর প্রত্যাশা, ফজলে হুদা বাবুল-কে মন্ত্রী হিসেবে দেখতে চায় নওগাঁবাসী।
জনসম্পৃক্ততা, রাজনৈতিক প্রজ্ঞা এবং কৃষকবান্ধব নেতৃত্বের কারণে তিনি ইতোমধ্যেই গণমানুষের নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। নওগাঁবাসীর বিশ্বাস, ভবিষ্যতে আরও বড় পরিসরে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই জননন্দিত নেতা। আজকে এটা সময়ের দাবি তাকে মন্ত্রী হিসেবে পাওয়া /
