
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: আজ রাত ১০টায় জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল Star News TV এর লাইভ টকশো অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের মাননীয় সংসদ সদস্য Fazley Houda Babul।
অনুষ্ঠানে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম, জনসেবামূলক উদ্যোগ এবং নওগাঁ-৩ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করবেন তিনি।
জনপ্রিয় এই টকশোটি সরাসরি সম্প্রচার করা হবে আজ রাত ১০টায়। দর্শক ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
দৃষ্টি রাখুন — স্টার নিউজ টিভির পর্দায়।
