
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ) বিকেল ৩ ঘটিকায় মহাদেবপুর এলএসডি প্রাঙ্গণে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফজলে হুদা, মাননীয় সংসদ সদস্য ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) ও উপদেষ্টা, উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটি, মহাদেবপুর, নওগাঁ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনজুরা মোশারফ, উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটি, মহাদেবপুর, নওগাঁ।
এ সময় অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোঃ আশরাফুল আরেফিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও সদস্য সচিব, উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটি, মহাদেবপুর, নওগাঁ।
আরো উপস্থিত ছিলেন সদর এলএসডি জাহিদ হাসান, মহিষবাথান এলএসডি উত্তম কুমার নন্দী , মাতাজির এলএসডি মাখন চন্দ্র বর্মন,সরস্বতীপুর এলএসডি নুরুজ্জামান । মিল মালিকদের মধ্যে ছিলেন চাউল মালিক সমিতির সভাপতি শামসুল আলম বাচ্চু বিদ্রোহ মতিউর সোহেল আইনুল সেলিম হাজী জিল্লুর রহমান কৃষি অফিসার এরশাদ মমিন মাহবুব
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সুষ্ঠু ও স্বচ্ছভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনার মাধ্যমে কৃষকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় উপজেলা প্রশাসন, খাদ্য বিভাগ, জনপ্রতিনিধি, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
