
নওগাঁর মহাদেবপুর থেকে জিএম সারোয়ার : ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার) মহাদেবপুর উপজেলায় অনুষ্ঠিত হলো উপজেলার ১৬৮টি দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধিদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলে হুদা বাবুল।
আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব রবিউল আলম বুলেট, সাবেক ভাই চেয়ারম্যান সাজ্জাদ,এনামুল হক, সুলতান মামুনুর রশিদ মামুন, হারুনুর রশিদ রাজু, ইমরুল কায়েস সাজু ও সাংবাদিক মশিউর মিঠু। আরো অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় ফজলে হুদা বাবুল বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই দেশের সমান নাগরিক। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখেই একটি শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। দুর্গাপূজা যেন সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়—এ লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি সভায় উপস্থিত মণ্ডপ প্রতিনিধিরা তাদের বিভিন্ন অভিজ্ঞতা, প্রত্যাশা ও প্রস্তাব তুলে ধরেন। ফজলে হুদা বাবুল মনোযোগ সহকারে সেগুলো শোনেন এবং সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভা শেষে সকলের সম্মিলিত অঙ্গীকারে সম্প্রীতির বন্ধনে একসাথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
