
নওগাঁর মহাদেবপুর থেকে জিএম সারোয়ার : আজ রাত ১১টা ৪০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির লাইভ টকশো অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৪৮ নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে তিনি সমসাময়িক রাজনীতি, নির্বাচন, এলাকার উন্নয়ন পরিকল্পনা এবং জনগণের প্রত্যাশা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরবেন বলে জানা গেছে। দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি দেশের চলমান পরিস্থিতি নিয়েও আলোচনা হবে এই লাইভ টকশোতে।
ফজলে হুদা বাবুলের এই গুরুত্বপূর্ণ আলোচনা উপভোগ করতে সবাইকে নির্ধারিত সময়ে একাত্তর টিভির পর্দায় চোখ রাখার আমন্ত্রণ জানানো হয়েছে।
