
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: আজ রাত ১২টায় জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভি-এর সরাসরি টকশো অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত থাকবেন নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে, যেখানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি। রাজনৈতিক, সামাজিক এবং উন্নয়নমূলক নানা দিক নিয়ে তার বক্তব্য দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে বলে আশা করা হচ্ছে।
দর্শকদের অনুষ্ঠানটি উপভোগ করতে আজ রাত ১২টায় বৈশাখী টিভির পর্দায় চোখ রাখার আহ্বান জানানো হয়েছে।
