
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: আজ রাত ৯টায় জনপ্রিয় টেলিভিশন চ্যানেল News24-এর লাইভ টকশো অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হুদা বাবুল।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে, যেখানে দেশের চলমান রাজনৈতিক, সামাজিক ও উন্নয়নমূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি। তার অভিজ্ঞতা ও দিকনির্দেশনামূলক বক্তব্য দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
দর্শকদের অনুষ্ঠানটি উপভোগ করতে আজ রাত ৯টায় News24 টিভির পর্দায় চোখ রাখার আহ্বান জানানো হয়েছে।
