
নিজস্ব প্রতিবেদক জি,এম সারোয়ার: বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বজুড়ে বসবাসরত সকল বাঙালিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিএনএন টেলিভিশনের চেয়ারম্যান মশিউর মিঠু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। নতুন বছরের সূচনা আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও নতুন সম্ভাবনার বার্তা।”
তিনি আরও বলেন, “গত বছরের সকল দুঃখ-গ্লানি ভুলে নতুন বছরে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে এগিয়ে এসে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে।”
মশিউর মিঠু দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “নতুন বছর হোক সকলের জন্য কল্যাণময়, সফলতা ও আনন্দে ভরপুর।”
শেষে তিনি সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “শুভ নববর্ষ ১৪৩৩।” 🌺🌾
