
নওগাঁ মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: উপজেলা প্রশাসন, মহাদেবপুরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফজলে হুদা, মাননীয় সংসদ সদস্য (নওগাঁ-৩)। তিনি তার বক্তব্যে বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানজুরা মুশাররফ, উপজেলা নির্বাহী অফিসার, মহাদেবপুর। তিনি বলেন, এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি জোরদার করার পাশাপাশি নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হোসেন মাহমুদ এরশাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজনদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
