
নওগাঁ মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ২০২৫–২০২৬ অর্থবছরের খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে নওগাঁর মহাদেবপুরে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফজলে হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মানজুরা মুশাররফ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মহাদেবপুর, নওগাঁ। এ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, মহাদেবপুর, নওগাঁ।
বক্তারা বলেন, খাল পুনঃখনন কার্যক্রমের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সরকারের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
#খালপুনঃখনন #উন্নয়ন #নওগাঁ৩
