
ঢাকা, ২৮ মার্চ ২০২৬ (শনিবার) বিশেষ প্রতিনিধি জি,এম সারোয়ার:
প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত সংসদীয় দলের গুরুত্বপূর্ণ সভায় যোগ দিয়েছেন নওগাঁ জেলার সকল মাননীয় সংসদ সদস্য।
সভায় উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের এমপি জনাব ফজলে হুদা বাবুল, নওগাঁ সদরের এমপি জনাব মুস্তাফিজুর রহমান ধলু, মান্দা আসনের এমপি ডা. একরামুল বারী টিপুসহ জেলার অন্যান্য সংসদ সদস্যবৃন্দ।
জানা গেছে, দেশের সার্বিক উন্নয়ন, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভায় অংশগ্রহণকারী সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার উন্নয়ন, জনগণের প্রত্যাশা এবং বিভিন্ন সমস্যা-সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন।
নওগাঁ জেলার সংসদ সদস্যরা বিশেষভাবে জেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত প্রদান করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এ সভা দেশের উন্নয়ন ও রাজনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
