
ঢাকা থেকে জি,এম সারোয়ার: ২৮ মার্চ ২০২৬ (শনিবার):
প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত সংসদীয় দলের গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করেছেন নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল।
জানা যায়, দেশের চলমান রাজনৈতিক ও উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত সংসদ সদস্যরা সরকারের চলমান কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
নওগাঁ-৩ আসনের জনপ্রিয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল সভায় অংশ নিয়ে তাঁর নির্বাচনী এলাকার উন্নয়ন, জনগণের প্রত্যাশা এবং বিভিন্ন সমস্যা-সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। তিনি এলাকার উন্নয়নে সরকারের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এই সভা দেশের উন্নয়ন ও রাজনৈতিক অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
