
নওগাঁর মহাদেবপুর থেকে জিএম সারোয়ার: নওগাঁ জেলার মহাদেবপুর থানায় বিশেষ অভিযান পরিচালনা করে মোট ৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সুপার, নওগাঁ মহোদয়ের দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলার আওতায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে গণধর্ষণ মামলায় ২ জন, ধর্ষণ চেষ্টা মামলায় ১ জন,
মাদক মামলায় ২৪ পিস টাপেনটাডল ট্যাবলেটসহ ১ জন, স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর সদর ইউনিয়নের আব্দুস সালামের ছোট ছেলের জয় (২৮), সে চুরি ছিনতাই মাদক ব্যবসা সহ সব রকম অবৈধ ও ক্রাইমের কাজ যুক্ত থাকে।
সমাজের গণ্যমান্য ব্যক্তিরা তার সর্বোচ্চ সাজা দাবি করছে , এবং অন্যান্য মামলায় ১ জন রয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক মামলার এক আসামি মহাদেবপুর সদর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
এছাড়াও, মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের সাজাপ্রাপ্ত ১ জনসহ মোট ৬ জন আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নওগাঁ।
আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ
