
নওগাঁর মহাদেবপুর থেকে জিএন সারোয়ার: তিনি আত্রাই নদীর উপর একটি সেতু নির্মাণ, মহাদেবপুরকে পৌরসভায় উন্নীতকরণ এবং বদলগাছীর ঐতিহ্যবাহী পাহাড়পুরের সার্বিক উন্নয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আত্রাই নদীর উপর সেতু নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে, কৃষি ও ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নত হবে। একই সঙ্গে মহাদেবপুরকে পৌরসভায় উন্নীত করা হলে নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে এবং পরিকল্পিত নগরায়ণের সুযোগ সৃষ্টি হবে।
এছাড়া, বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে পরিচিত পাহাড়পুরের উন্নয়নকে তিনি সময়ের দাবি হিসেবে উল্লেখ করেন। পর্যটন খাতকে সমৃদ্ধ করতে এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে পাহাড়পুরের অবকাঠামোগত উন্নয়ন জরুরি বলেও তিনি মত প্রকাশ করেন।
জননেতা ফজলে হুদা বাবুলের এই জনমুখী ও দূরদর্শী উদ্যোগে এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে। স্থানীয়রা মনে করছেন, তাঁর আন্তরিক প্রচেষ্টায় দীর্ঘদিনের প্রত্যাশিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হবে।
#BNPMediaCell #উন্নয়ন_চলমান #জনগণের_কণ্ঠ #পরিবর্তনের_অঙ্গীকার #জনগণের_পাশে #Naogaon3 #FazleyHoudaBabul_For_Naogaon_3 #FazleyHoudaBabul
