
নওগাঁ প্রতিনিধি জি,এম সারোয়ার :
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল।
শনিবার (৩০ মে ২০২৬) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার এক অবিস্মরণীয় নেতা। তাঁর আদর্শ, দেশপ্রেম ও জনগণের কল্যাণে গৃহীত কর্মসূচি আজও জাতিকে অনুপ্রাণিত করে।
ফজলে হুদা বাবুল, যিনি কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক এবং বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় তিনি শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
জয় হোক শহীদ জিয়ার আদর্শের।
আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।আমিন
