
মশিউর মিঠু :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নওগাঁর মহাদেবপুর জেলা পরিষদ ডাকবাংলোয় ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল।
শনিবার (৩০ মে ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল উপস্থিত সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুখ-শান্তি কামনা করেন। পাশাপাশি জনগণের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ঈদকে কেন্দ্র করে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দঘন আবহের সৃষ্টি হয়।
#FozleyHudaBabul #BNP #Naogaon3 #Mahadevpur #EidMubarak
