
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল ঈদুল আজহা উপলক্ষে বদলগাছি জেলা পরিষদে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন।
এসময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নিতে তিনি উপস্থিত সবার সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন।
মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে এমপি ফজলে হুদা বাবুল বলেন, “ঈদ মানেই আনন্দ ও সম্প্রীতি। সবাইকে সঙ্গে নিয়েই একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে চাই।”
এসময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং এলাকার উন্নয়নে তাঁর ভূমিকার প্রশংসা করেন।
