নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর ইনচার্জসহ সকল অফিসার ও ফোর্সদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের গোয়েন্দা কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি ডাকাত, দস্যু, মাদক চোরাকারবারি, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা শাখাকে সর্বোচ্চ তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

এছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ষড়যন্ত্র বা অপতৎপরতা কঠোর হাতে দমন করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার মহোদয় সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান, যাতে নওগাঁ জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকে এবং জনগণ নিরাপদ পরিবেশে বসবাস করতে পারে।
