
নওগাঁ প্রতিনিধি জি,এম সারোয়ার: নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, উপজেলা শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি এস.এম জিল্লুর রহমান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী।
প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, শ্রমিক শ্রেণির অধিকার রক্ষা ও তাদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি রমজানের পবিত্রতা ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে দোয়া কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রবিউল আলম বুলেট, আব্দুস সাত্তার নান্নু, সুলতান মামুনুর রশিদ মামুন, হাজী আক্কাস, সেকেন্দার আলী (সাবেক ভাইস চেয়ারম্যান), সাজ্জাদ হোসেন, স্বপন, রিপন মাহমুদ, রোকনুজ্জামান রোকন, নিশান, ভীমপুর ইউনিয়নের চেয়ারম্যান রাম ভদ্র, উত্তর গ্রাম ইউপি চেয়ারম্যান হাসান, হাতুর ইউনিয়ন চেয়ারম্যান এনামুল হকসহ অসংখ্য নেতাকর্মী।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং দলের সমৃদ্ধি কামনা করা হয়।
আয়োজনে: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, উপজেলা শাখা, মহাদেবপুর, নওগাঁ।
