
নওগাঁ প্রতিনিধি মহাদেবপুর থেকে জি এম সারোয়ার: অদ্য ৪৮ নওগাঁ-৩ (বদলগাছি–মহাদেবপুর) আসনের সদ্য নির্বাচিত সম্মানিত মাননীয় সংসদ সদস্য মোঃ ফজলে হুদা মহাদেবপুর উপজেলার সরকারি কর্মকর্তাগণের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভাটি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক প্রদান করেন ইউ এন ও আরিফুজ্জামান এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।তার মধ্যে এসিল্যান্ড ওসি শহিদুল ইসলাম উপজেলা প্রকৌশলী সৈকত দাস,কৃষি অফিসার হুসাইন মোহাম্মদ এরশাদ পিআইও, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: আশরাফুল আরেফিন প্রকৌশলী পরাগ প্রতিটা ইউনিয়নের চেয়ারম্যানরা চেয়ারম্যান এনামুল চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু চেয়ারম্যান বেলাল উদ্দিন চেয়ারম্যান মেহেদী হাসান চেয়ারম্যান রামপ্রসাদ চেয়ারম্যান শিবু চেয়ারম্যান মেহেদী হাসান চেয়ারম্যান শাকিল
মতবিনিময় সভায় এমপি মহোদয় বলেন, “জনগণের কল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই একসাথে কাজ করলে মহাদেবপুর ও বদলগাছিকে উন্নয়নের মডেলে পরিণত করা সম্ভব।”
সভা শেষে তিনি উপজেলার ভীমপুর ইউনিয়ন-এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং ঘর নির্মাণের জন্য টিন তুলে দেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এমপি মহোদয়ের এই মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের প্রত্যাশা, নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং মানবিক সহায়তার এই ধারা অব্যাহত থাকবে।
