
নওগাঁর মহাদেবপুর থেকে জি,এম সারোয়ার: নওগাঁর মহাদেবপুরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ফর নিউটেশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” শীর্ষক প্রকল্পের আওতায় এক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে ২০২৬) মহাদেবপুর কৃষি অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল এমপি, সভাপতি জনাব মানজুরা মোশাররফ,উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহাদেবপুর, নওগাঁ । এ সময় তিনি কৃষি ও গ্রামীণ উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী করতে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং জলবায়ু সহনশীল উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টা গ্রামীণ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের অংশীজন উপস্থিত ছিলেন। বক্তারা কৃষি খাতে উদ্ভাবনী উদ্যোগ ও গ্রামীণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে PARTNER প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।
#fozlehudababul #BNP #Naogaon3
