
নওগাঁ প্রতিনিধি জি,এম সারোয়ার: ফজলে হুদা বাবুল এমপি, ৪৮ নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বদলগাছী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অফিসার্স ক্লাব, বদলগাছী, নওগাঁ-এ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার সম্পন্ন হয়।
মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।
