
নওগাঁর মহাদেবপুর থেকে জিএম সারোয়ার: পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু বক্কর সিদ্দিক নান্নু, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নওগাঁ জেলা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফজলে হুদা বাবুল, মাননীয় সংসদ সদস্য, ৪৮-নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী)।
বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া করেন। তারা বলেন, অসহায় ও এতিমদের পাশে দাঁড়ানোই ইসলামের শিক্ষা এবং সমাজে ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বদলগাছী উপজেলা বিএনপির সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
আয়োজনে ছিল বদলগাছী উপজেলা বিএনপির সকল নেতাকর্মী।
