
নওগাঁর মহাদেবপুর থেকে মশিউর মিঠু: পবিত্র মাহে রমজান উপলক্ষে মহাদেবপুরে ধানের শীষ সমর্থক গোষ্ঠীর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছি) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল। তিনি তাঁর বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, “মানুষের কল্যাণে ও মানবতার সেবায় সবাইকে একযোগে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহিদুল ইসলাম সাগর, আহ্বায়ক, মহাদেবপুর ধানের শীষ সমর্থক গোষ্ঠী। তিনি সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেকেন্দার আলী, সদস্য সচিব, মহাদেবপুর ধানের শীষ সমর্থক গোষ্ঠী। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দদের মধ্যে থানা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু হাতুড়ি ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এনামুল হক ভীমপুর ইউনিয়নের চেয়ারম্যান রামভদ্র উত্তর গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাসান সবাপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ জাহাঙ্গীর আলম, হান্নান, মিরাজ, সাবেক জিএস রেজাউন নবী স্যান্ডো ও সাংবাদিক মশিউর মিঠু সহ অসংখ্য নেতাকর্মী। আরো ছিলেন আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য সমর্থক উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলটি মিলনমেলায় পরিণত হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
