
নওগাঁর মহাদেবপুর থেকে জিএম সারোয়ার : নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছি) আসনের গণমানুষের নেতা, বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলে হুদা বাবুল ভাই এলাকার সর্বস্তরের মানুষের প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, “আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। গরিব-দুঃখী মানুষের অধিকার রক্ষায়, গণতন্ত্র পুনরুদ্ধারে এবং ন্যায়ের পক্ষে লড়াই অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিন।” 🌾এলাকাবাসীর সুখ-দুঃখে অংশীদার এই নেতা সাধারণ মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে একটি মানবিক, গণতান্ত্রিক ও উন্নয়নমুখী নওগাঁ–৩ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নেতাকর্মী ও সমর্থকদের বিশ্বাস—ধানের শীষই হবে জনগণের বিজয়ের প্রতীক। 🌾✊
