
নওগাঁর মহাদেবপুর থেকে জিএম সারোয়ার : আগামী ১২ তারিখ সকাল থেকে সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের পক্ষে, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।
৪৮ নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছি) আসনের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জননেতা ফজলে হুদা বাবুল ভাই এলাকার সর্বস্তরের জনগণের প্রতি গভীর ভালোবাসা ও আন্তরিক সালাম জানিয়েছেন।
তিনি বলেন, এই নির্বাচন শুধু একটি ভোট নয়—এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার ফিরে পাওয়ার লড়াই।
গরিব-দুঃখী, শ্রমজীবী মানুষ, কৃষক-ছাত্র-যুবকসহ আপামর জনতার ভাগ্য পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।আসুন, আমরা সবাই মিলে ভোটের মাধ্যমে অন্যায়-অবিচারের বিরুদ্ধে রায় দিই।
ধানের শীষে ভোট দিন 🌾
গণতন্ত্রকে বিজয়ী করুন।
