
৪৮ নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ধানের শীষের জননেতা জনাব ফজলে হুদা বাবুল আজ আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) থেকে তাঁর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থিতা চূড়ান্ত করা হয় এবং দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দ দেওয়া হয়। এ উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এই ঐতিহাসিক মুহূর্তে ফজলে হুদা বাবুল মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করেন এবং নওগাঁবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও বিশ্বাসকে পুঁজি করে এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি নিরলসভাবে কাজ করবেন।এই সময় উপস্থিত ছিলেন মামুনুর রশিদ মামুন, হারুনুর রশিদ রাজু, ইমরুল কায়েস সাজু ও সাংবাদিক মশিউর মিঠু
বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত থেকে তাঁকে অভিনন্দন জানান এবং ধানের শীষ প্রতীককে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
🌾🤲
