
নওগাঁ মহাদেবপুর থেকে স্টাফ রিপোর্টার জিএম সারোয়ার: মহাদেবপুর–বদলগাছির মাটি ও মানুষের নেতা,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদ সদস্য পদপ্রার্থী
জনাব ফজলে হুদা বাবুল-এর নেতৃত্বে এই প্রচারণা কার্যক্রম শুরু হয়।
প্রচারণার শুরুতে উপস্থিত ছিলেন মামুনুর রশিদ মামুন,হারুনুর রশিদ রাজু, ইমরুল কায়েস সাজু ও সাংবাদিক মশিউর মিঠু আরো অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন. এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণের মাধ্যমে নেতাকর্মীরা মাঠে নেমে পড়েন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে এবং ধানের শীষ প্রতীককে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
এ সময় ফজলে হুদা বাবুল বলেন,
“এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটি গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার সংগ্রাম। মহাদেবপুর–বদলগাছির মানুষ সবসময় ন্যায় ও সত্যের পক্ষে থেকেছে, এবারও তারা ধানের শীষের পাশে থাকবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে আগামী ১২ তারিখে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন।
নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন,
জনগণের ঐক্য ও ভালোবাসায় আসন্ন নির্বাচনে ধানের শীষ বিজয় অর্জন করবে।


