
জি,এম সারোয়ার ঢাকা: সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আজ রাত ১১টা ০০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশেষ লাইভ টকশো।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা ফজলে হুদা বাবুল।
এই টকশোতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং স্থানীয় উন্নয়নের অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানা গেছে।
দর্শকদের জন্য অনুষ্ঠানটি হতে যাচ্ছে তথ্যবহুল ও সময়োপযোগী। সংশ্লিষ্ট সকলকে আজ রাত ১১টায় যমুনা টিভির পর্দায় চোখ রাখার আহ্বান জানানো হয়েছে।
🕚 সময়: রাত ১১:০০টা
📺 চ্যানেল: যমুনা টিভি
